ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে উইন্ডিজের মামুলি সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯, ২৪ জুন ২০২৪
প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে উইন্ডিজের মামুলি সংগ্রহ
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটিং ব্যর্থতায় মামুলি সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। 

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস উপহার দিয়েছেন রস্টন চেজ।

সোমবার টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কাইল মেয়ার্স ও শাই হোপ। থিতু হওয়ার আগেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হোপ (০)।

Advertisement

পরে উইকেটে আসেন নিকোলাস পুরান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তার উইকেট ঝুলিতে ভরেন এইডেন মার্করাম। শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরে কাইল মেয়ার্স ও রস্টন চেজ জুটি। তাদের ব্যাট থেকে আসে ৮১ রান। 

তবে শামসির ঘূর্ণিতে সাজঘরে ফিরলে ভেঙে যায় এ জুটি। এরপর বাইশ গজে আসেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। থিতু হওয়ার আগেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলের রানের চাকা সচল রাখেন চেজ। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন এই ব্যাটার। যদিও ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি। শামসির ঘূর্ণিতে ৪২ বলে ৫২ করে থেমেছেন তিনি।

এরপর বলার মতো তেমন কেউই রান করতে পারেননি। ক্যারিবীয়দের ৬ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৫ রানে থেমেছে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন তাবরাইজ শামসি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কেশব মহারাজ ও এইডেন মার্করাম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!