এই আলোচনায় ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ও জোনাথন ট্রটের সঙ্গে কুমার সাঙ্গাকারার নাম শোনা যায়। সেই গুঞ্জনটা মনে হয় এবার সত্যি হতে যাচ্ছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যদি শ্রীলংকার কিংবদন্তিকে প্রস্তাবটা দিয়ে দেয়। কারণ ইংল্যান্ডের কোচ হতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন সাঙ্গাকারা। এখন শুধু ইংল্যান্ডের প্রস্তাবটাই বাকি। ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলের কোচ হওয়ার বিষয়টা রোমাঞ্চকর বলে জানিয়েছেন সাঙ্গাকারা।
.png)
ব্রিটিশ বার্তা সংস্থা পিএকে সাঙ্গাকারা বলেছেন, ‘জানি, (নতুন কোচের তালিকায়) আমার নাম আছে। তবে আমাকে এখনো কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা আমার মনে হয় যে কারো জন্য রোমাঞ্চকর ব্যাপার। তবে এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।’
ইংল্যান্ডের কাছে থেকে প্রস্তাব পেলে জস বাটলারের সঙ্গে পুর্নমিলনী হয়ে যাবে সাঙ্গাকারার। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচ থাকার সময় ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। তাদের বোঝাপড়ার সম্পর্কটাও দারুণ।
বাটলারের ভূমিকা নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রথম অ-ব্রিটিশ সভাপতি হওয়া সাঙ্গাকারা বলেছেন, ‘এটা দারুণ যে জস বাটলার অধিনায়কের ভূমিকায় থেকে যাচ্ছে। দল যে অবস্থায় আছে বা ছিল এবং ভবিষ্যতে কীভাবে এগিয়ে যেতে চায়, তার সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।’