ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ৪ আগস্ট ২০২৪
১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ভারত
ছবি- সংগৃহীত

ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের আগে অলিম্পিকে অংশ নেয়া ভারত ছিল হকির পরাশক্তি। আগের সেই জৌলুশ না থাকলেও হারানো দিন ফেরানোর অভিযানে প্যারিসে দলটি কেটেছে সেমিফাইনালের টিকিট। দশজনের দল নিয়েও পেনাল্টি শ্যুট-আউটে গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া।

রোববার স্টেড ইয়েভেস-ডু-মনোয়ারে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের ১৭তম মিনিটেই রোহিদাস অমিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়েও ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিংয়ের গোলে ভারত লিড পায়। চলতি আসরে এটি তার সপ্তম গোল। 

এর পাঁচ মিনিট পর ব্রিটেনের হয়ে সমতা টানেন লি মর্টন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় তা পেনাল্টি শ্যুট-আউটে গড়ায়। ভারত তাতে জিতে সেমিতে পৌঁছায়। 

Advertisement

চতুর্থ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার জয়ী দল হবে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!