ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক-মিরাজের শতরানের জুটিতে টাইগারদের লিড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২৪ আগস্ট ২০২৪
মুশফিক-মিরাজের শতরানের জুটিতে টাইগারদের লিড
মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ

পিচে আঁকড়ে থেকে টেস্টে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েও মুশফিকুর রহিম রানের জন্য ক্ষুধার্ত। হাবিবুল বাশার ও জাভেদ ওমরের পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে হাঁকিয়েছেন শতক। বাইশ গজে মেহেদী হাসান মিরাজকে নিয়ে শতাধিক রানের জুটিতে গড়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পাইয়ে দিলেন লিড।

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৯ রান। মুশফিকুর রহিম ২৭০ বলে ১৭ চারে ১৩৯ ও মেহেদী হাসান মিরাজ ৯৯ বলে ২ চারে বলে ৩৮ রানে ক্রিজে আছেন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটার ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। স্বাগতিকদের চেয়ে টিম টাইগার্স এক রানে এগিয়ে রয়েছে, হাতে আছে এখনো ৪ উইকেট।  

শনিবার ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে টিম টাইগার্স। সকালে সাবধানী, স্থির ও শান্ত মেজাজে ক্রিজে থেকে দলের স্কোরটাকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক ও লিটন দাস। 

Advertisement

ষষ্ঠ উইকেট জুটিতে শতাধিক রানের জুটি গড়ার পর আউট হন অর্ধশতক হাঁকানো লিটন। উইকেটরক্ষক এ ব্যাটার ৭৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রানে সাজঘরে ফেরেন, ভাঙে ১১৪ রানের জুটি। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে তিনি স্কয়ার ড্রাইভ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন ।

এরপর মুশফিক-মিরাজ জুটি পাকিস্তানি বোলারদের সামনে অবিচল থেকে ব্যাটিং করছেন। তাদের হাত ধরে সফরকারীরা চালকের আসনে বসার অপেক্ষায় রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!