ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারত সিরিজের দল ঘোষণা নিয়ে লিপুর বার্তা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৪
ভারত সিরিজের দল ঘোষণা নিয়ে লিপুর বার্তা 
গাজী আশরাফ হোসেন লিপু

ভারতের বিপক্ষে চলতি মাসেই দুই টেস্ট ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো ফরম্যাটের দলই দেয়নি।  

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য জানালেন, দল নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে স্কোয়াডে ডাক পেতে যাওয়া ক্রিকেটারদের নাম জমাদানের কাজও শেষ।    

বুধবার সাংবাদিকদের সামনে লিপু বলেন, আমাদের কাজটা সেরে ফেলেছি। ক্রিকেট অপারেশন্সের দপ্তরে আমরা দলটা জমা দিয়েছি। আপনারা জানেন, সেখানে একটা প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে বোর্ড সভাপতির কাছে যাবে দলটা। তার অনুমোদনের পরই বিসিবি এটা মিডিয়ার মাধ্যমে ঘোষিত হবে। মিডিয়ার মাধ্যমে ঘোষণার পর আমাদের নির্বাচকমণ্ডলীর তরফ থেকে কেউ একজন সংবাদ সম্মেলনে হাজির হবো, দল নিয়ে কথা বলবো।’  

আগামী সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে নাজমুল হোসেন শান্তর দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এরপর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে টি-২০ সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।  

এদিকে, পাকিস্তান সিরিজ শেষে কাউন্টি খেলতে সোজা ইংল্যান্ডে উড়াল দেন সাকিব আল হাসান। সেখান থেকে আবার সরাসরি ভারতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এ অলরাউন্ডার।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!