[ খেলা ]
জুলাই শহিদদের স্মরণে হবে চ্যালেঞ্জ কাপের নামকরণ
ছবি: সংগৃহীত
ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে ঘটেছে ক্ষমতার পালাবদল। বহু মানুষের রক্তের পথ পেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রতিটি সেক্টরের মতো ফিরতে ক্রীড়াঙ্গনেও স্বস্তির বাতাস বয়ে যাওয়ার আশার জন্ম নিয়েছে।
আগামী ফুটবল মৌসুমে বাফুফে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ কাপের আয়োজন করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাধীনতা কাপ ও সুপার কাপের আয়োজন এবার সম্ভব হচ্ছে। জুলাই শহিদদের স্মরণে চ্যালেঞ্জ কাপটির নামকরণ করা হবে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফের সহ-সভাপতি ও লিগ কমিটির প্রধান ইমরুল হাসান বলেন, আগে আমাদের সিদ্ধান্ত ছিল এখন থেকে চ্যালেঞ্জ কাপ কিংবদন্তি ফুটবলারদের নামে করব। কিন্তু এ বছর পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই শহিদদের স্মরণে চ্যালেঞ্জ কাপটির নামকরণ করব।
.png)
চ্যালেঞ্জ কাপটি মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের মধ্যকার একটি ম্যাচের আয়োজন। ইউরোপসহ ক্লাব ফুটবলে এমন ম্যাচের প্রচলত রয়েছে। সেই পথেই এবার হাটতে যাচ্ছে বাফুফে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!