ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে জ্যোতি-জাহানারাদের যে বার্তা দিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বকাপের আগে জ্যোতি-জাহানারাদের যে বার্তা দিলেন শান্ত
বাংলাদেশ নারী দলকে বার্তা দেন নাজমুল হোসেন শান্ত

আসন্ন নারী টি-২০ বিশ্বকাপের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সবাইকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিপাক্ষিক টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে বর্তমানে ভারত সফরে রয়েছে টাইগাররা। বিসিবির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দল ঘোষণার পর শেষ দিকে ভিডিও বার্তা দেন শান্ত। 

বাঘিনীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসন্ন নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য শুভকামনা।’ 

Advertisement

এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। দলে নাহিদা আক্তার ও জাহানারা আলমদের মতো অভিজ্ঞরা ক্রিকেটাররাও আছেন। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!