ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ১২ অক্টোবর ২০২৪
শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি

নারী টি-২০ বিশ্বকাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। স্কটল‌্যান্ড‌কে হা‌রি‌য়ে আর ইংল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে ভা‌লো খে‌লে প্রত‌্যাশা বা‌ড়ি‌য়ে‌ছিল বাংলা‌দেশ। কিন্তু প‌রের দু’ম‌্যা‌চে ব‌্যর্থতার গল্প লি‌খে‌ছে নিগার সুলতানার দল।

দ‌ক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম‌্যা‌চের আগের দিন অনুশীলন বা‌তিল ক‌রে‌ছে বাংলা‌দেশ। খুব বে‌শি চাওয়া নেই। তবে ইতিবাচক মো‌মেন্টাম নি‌য়ে দে‌শে ফেরার লক্ষ্য টিম টাই‌গ্রেসের।

ম্যাচের আগে ব‌্যা‌টিংয়ে দৈন‌্যদশার কথা স্বীকার করে অধিনায়ক বলেন, এটা বুঝাই যাচ্ছে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের ব্যাটাররা স্ট্রাগল করছে। বিষয়টা এমন না যে অ্যানালাইসিস করে বের করতে হবে।

তিনি আরো বলেন, আসলে দুই একটা ব্যাটার নিয়ে আসলে ম্যাচ জেতা পসিবল হয় না। দল হি‌সে‌বে, মান‌সিক‌ভা‌বে শ‌ক্তিশালী না হ‌লে ম‌্যাচ জেতা ক‌ঠিন।

সমস‌্যা থে‌কে উত্তর‌ণে টিম ম‌্যা‌নেজ‌মেন্ট নয়, ক্রিকেটারদেরই সমাধান বের কর‌তে হবে। নিগার বলেন, লম্বা সময় ধরে আসলে এটাই হয়ে আসছে। দারুণ শুরুর পর আমরা সেটা কন্টিনিউ করতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!