ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চোটমুক্ত হয়ে বিপিএলে দল পেলেন ইবাদত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৬, ১৪ অক্টোবর ২০২৪
চোটমুক্ত হয়ে বিপিএলে দল পেলেন ইবাদত
ইবাদত হোসেন

এক বছরেরও বেশি সময় পর চোট থেকে সেরে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন পেসার ইবাদত হোসেন। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়া এই টাইগার ক্রিকেটারকে দলে টেনেছে ফরচুন বরিশাল। তার সঙ্গে নাঈম হাসানকেও ধানসিঁড়ি নদীর পাড়ের দলটি কিনেছে।

জাতীয় দলে একসময়ের নিয়মিত মুখ সাব্বির রহমানও পেয়েছেন দল। তাকে কিনেছে ঢাকা ক্যাপিটালস। ওপেনার মুনিম শাহরিয়ারকে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন।

সিলেট স্ট্রাইকার্স সর্বশেষ ডাকে বাঁহাতি পেসার  রুহেল মিয়া ও আরিফুল হককে কিনে নিয়েছে। চিটাগাং কিংসে থাকছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম ইসলাম। এছাড়া রেজানুর রহমান রাজা এবং ইরফান শুক্কুরকে নিয়েছে রংপুর রাইডার্স। সাঞ্জামুল ইসলাম ও মেহরাব হোসেনের ঠিকানা  দুর্বার রাজশাহী।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!