ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ২৭ অক্টোবর ২০২৪
সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান

ওয়ানডে বিশ্বকাপের পরই পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। কিন্তু ৬ মাস পরে পুনরায় তাকে টি-২০ ফরম্যাটে নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। বাবরের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন বাবর। শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। অবশেষে সাদা বলের ক্রিকেটে বাবরের জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়কের নাম ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট অষ্ট্রেলিয়া সফর। যেখানে পাকিস্তান সমান তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। এর আগে এদিন দুপুরে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের চারটি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে বাবর, শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে ফেরানো হয়েছে। এদের তিনজনকেই এক সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে জিম্বাবুয়ের সফরে তাদের দলে রাখা হয়নি।

ওয়ানডে বিশ্বকাপের পর বাবর নেতৃত্ব ছাড়ায় টি-২০র অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু তিনি সাফল্য পাননি। টি-২০ বিশ্বকাপের আগে তাকে ছেঁটে ফেলা হয়। 

এদিকে পাকিস্তানের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ফখর জমান। বাবরকে টেস্ট দল থেকে বাদ দেয়ার পর বোর্ডের সমালোচনা করেছিলেন তিনি। সেই কারণেই ফখরকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!