ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে দেশ ছাড়ার আগে যা বললেন নাসুম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৫, ৭ নভেম্বর ২০২৪
সাকিবকে নিয়ে দেশ ছাড়ার আগে যা বললেন নাসুম
সাকিব আল হাসান ও নাসুম আহমেদ

ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যেতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে তারা বাকি দুই ম্যাচের আগে দেশ ছেড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেওয়ার আগে সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলেছেন নাসুম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশ ছাড়েন নাসুম ও রানা। বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব প্রসঙ্গে নাসুম বলেন, ‘উনাকে তো সবসময় মিস করা হয়। উনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

প্রথম ম্যাচে নাহিদ-নাসুম না থাকায় ১৩ জনের মধ্য থেকেই একাদশ নির্বাচন করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য সবাইকে বিবেচনায় নিয়েই দল নির্বাচন করতে পারবে ম্যানেজমেন্ট।

Advertisement

এদিকে, বোলাররা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৬ রানের টার্গেটে ব্যট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৭, ওপেনার সৌম্য সরকার ৩৩ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ করেন ২৮ রান। আফগান স্পিনার গজনফর একাই নেন ৬টি উইকেট। ৯২ রানের ব্যবধানে বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে আফগানরা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!