ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে মাঠে নামার আগে ১৫ মাস ধরে জাতীয় দলের বাইরে ছিলেন নোমান। অথচ দলে ফিরেই নিজের ঘূর্ণিতে ইংলিশদের কুপোকাত করেন তিনি। তার সঙ্গে জুটি বাঁধেন আরেক স্পিনার সাজিদ খান।
মাস সেরা হয়ে সাকিবের রেকর্ড নিজের করে নিয়েছেন নোমান আলী। বাবর আজম, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের পর পাকিস্তানের পঞ্চম খেলোয়াড় হিসেবে মাস সেরার পুরস্কার জিতেছেন ৩৮ বছর বয়সী এ বোলার।
.png)
২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাসসেরা পুরস্কার দেওয়া শুরু করে। এরপর থেকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জয়ী হিসেবে রেকর্ড গড়েছিলেন সাকিব। যেটি তিনি গড়েছিলেন ২০২৩ সালের মার্চে ৩৬ বছর বয়সে। সেই রেকর্ডই নিজের করে নিয়েছেন নোমান।
নোমান ২০২৩ সালের ২৪ জুলাই পাকিস্তানের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন। এরপর গত অক্টোবরে ঘরের মাঠে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর পাকিস্তান দলে ডাক পান ৩৮ বছর পেরিয়ে যাওয়া এই ক্রিকেটার।
দলে সুযোগ পেয়েই দুই ম্যাচে ২০ উইকেট নিয়ে ও পাকিস্তানকে সিরিজ জিতিয়ে লিখলেন দারুণ প্রত্যাবর্তনের গল্প। এমন অর্জনে এবার জিতে নেন আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার।