টুর্নামেন্টের দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর সাকিবের গল মারভেলসের বিপক্ষে মাঠে নামবে সৌম্যর হাম্বানটোটা বাংলা টাইগার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খেলাটি আরম্ভ হবে।
গল মারভেলস ফ্র্যাঞ্চাইজ সাকিবকে অবশ্য আগেই সরাসরি চুক্তিতে দলে টেনেছিল। প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার ওপেনার সৌম্যকে কিনেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স।
.png)
বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 'সি' তে থাকা সৌম্যকে হাম্বানটোটা বাংলা টাইগার্স ভিত্তিমূল্যে কিনে নেয়। সবকিছু ঠিক থাকলে তিনি এবারই প্রথম কোনো বিদেশি লিগ খেলতে যাবেন। হাম্বানটোটায় সৌম্য সতীর্থ হিসেবে দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা ও মোহাম্মদ শাহজাদকে পাবেন।