ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় দলে ফেরার প্রশ্নে সাকিবের রহস্যময় উত্তর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ২১ নভেম্বর ২০২৪
জাতীয় দলে ফেরার প্রশ্নে সাকিবের রহস্যময় উত্তর
সাকিব আল হাসান

জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে ধোঁয়াশা কাটছে না। টেস্ট ও টি-২০ ফরম্যাটে অবসর ঘোষণা করলেও ওয়ানডেতে খেলে যেতে চান তিনি। তবে কবে লাল-সবুজের জার্সিতে ফিরবেন তা অনিশ্চিত। এরই মাঝে এ বিষয়ে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার।

জাতীয় দলে ফেরার বিষয়ে সাকিবের সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ রহস্যময়। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার আগে তার কাছে জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয়। সাকিবের উত্তর থেকে বোঝা যায়, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছু সময় লাল-সবুজের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক।

বুধবার (২০ নভেম্বর) দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়।  

Advertisement

সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি অনেকটা হেসেই বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপর জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। নির্বাচকরা এখনও সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি। বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে। 

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!