ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে যে টাইগাররা গড়ল ৩ রেকর্ড 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪
ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে যে টাইগাররা গড়ল ৩ রেকর্ড 
ফটো- সংগৃহীত

শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচে বাংলাদেশের খাতায় যোগ হয়েছে আরো প্রাপ্তি। লিটন দাস, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানের বদৌলতে টাইগাররা গড়েছে তিনটি রেকর্ড।

লিটন দাস বাংলাদেশি উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে টি-২০ সিরিজে অধিনায়কত্ব পাওয়া এই ক্রিকেটার করেছেন ৫টি ডিসমিসাল। নিকোলাস পুরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। রোভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেস এবং গুডাকেশ মোতির ক্যাচ নিয়েছেন। 

নতুন রেকর্ড গড়তে লিটন তার নিজেরসহ নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের ৩ ডিসমিসালের চার রেকর্ড ভেঙেছেন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে মুশফিকের ছিল ৩ ডিসমিসাল। সোহানের ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনি এবং ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে লিটন ৩ ডিসমিসাল করেছিলেন।

Advertisement

জোড়া শিকারের দিনে রেকর্ড ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন কীর্তি এখন তার দখলে। ২০২৪ সালে তাসকিন পেয়েছেন ৫৮ উইকেট। ২০১৮ সালে মুস্তাফিজুর রহমানের শিকার করেন ৫৭ উইকেট। ২০০৬ সালে মাশরাফী বিন মোর্ত্তজার ছিল ৫৩ উইকেট। 

টাইগারদের হয়ে শেখ মেহেদী হাসান একাই ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। মাত্র তৃতীয় বাংলাদেশি ক্রিকেটরা হিসেবে এক টি-২০ ম্যাচে ২৫ রান ও ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই স্পিন অলরাউন্ডার। তার আগে এর আগে মাশরাফী এবং সাকিব আল হাসানের ছিল এমন নজির গড়েন। সাকিব অবশ্য এমন পারফরম্যান্স ৪ বার করে দেখিয়েছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!