ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৯, ১৮ ডিসেম্বর ২০২৪
লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ 
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে পাত্তাই পায়নি

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের আগে বাংলাদেশ ক্রিকেট দলের দখলে ছিল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। আন্তর্জাতিক টি-২০তে সর্বাধিক ম্যাচ হারের নজির দলটির নামের পাশে বসেছিল। আগের খেলায় হেরে তাদের সঙ্গে যৌথভাবে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

লিটন দাসের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় ম্যাচ জিতে নিশ্চিত করেছে সিরিজ জয়। একইসঙ্গে পরাজয়ের ফলে উইন্ডিজ টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডও গড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিবীয়রা এ পর্যন্ত হেরেছে ১০৮ ম্যাচ। তাদের পরেরের অবস্থানে বাংলাদেশ, দলটি ১০৭ ম্যাচে হেরেছে।

বর্তমানে শ্রীলংকা ১০৪টি, জিম্বাবুয়ে ১০৩টি করে ম্যাচ হেরে যথাক্রমে রেকর্ডের তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে আছে ৯৮ ম্যাচ হারা পাকিস্তান।

Advertisement

পরাজয়ের সংখ্যা বেশি হলেও টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের হার বাংলাদেশের তুলনায় বেশি। ক্যারিবীয়রা এ পর্যন্ত ২১৫ ম্যাচ খেলে জিতেছে ৯৩টি, সাফল্যের হার ৪৩.২৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে ফরম্যাটটির বিশ্বকাপের শিরোপাও জিতেছে। অন্যদিকে, লাল-সবুজের দল ১৮১ ম্যাচ খেলে জিতেছে ৭০টি, সাফল্যের হার ৩৮.৬৭ শতাংশ।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জয় পেলে স্বাগতিকরা এড়াতে পারবে হোয়াইটওয়াশ। বাংলাদেশ হারলে দুটি দলই যৌথভাবে টি-২০তে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড গড়বে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!