[ খেলা ]
সাকিব ইস্যুতে বিসিবি সভাপতির বক্তব্য
সাকিব আল হাসান (বামে) ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ (ডানে)। সংগৃহীত ছবি
ভারত সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার বিষয়ে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। দেশে ফিরে বিপিএল খেলবেন কি না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না, সবই ঝুলে আছে। সাকিব সমাধান চান বিসিবি থেকে আর বিসিবি বলছে সমাধান সাকিবের কাছেই। এই নিয়েই যেন চলছে টানাহেঁচড়া।
বিসিবির ১৬তম বোর্ড মিটিং শেষে সাকিবের বিষয়ে কথা বলেছেন সভাপতি ফারুক আহমেদ। সাকিব ছাড়াও তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া বিপিএল ও দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই মিটিংয়ে।
সাকিবের বিষয়ে ফারুক আহমেদ বলেছেন, সাকিবের ইস্যুটা আলাদা একটা ইস্যু, নতুন কিছু না। ওয়েস্ট ইন্ডিজে খেলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। এখন সাকিব বলবে বিপিএল খেলবে কি না। আমার হাতে কিছু নেই। আমি এই বিষয়ে কিছু বলতে রাজি নই। আর আমার কাছে সাকিবের বিষয়ে কোনো আপডেট নেই।'
.png)
এই কথার মাধ্যমে বিসিবি সভাপতি বার্তা দিয়েছেন সাকিবের সিদ্ধান্ত সাকিবের হাতে। তবে সাকিবও সবুজ সংকেত না পেয়ে দেশে ফিরতে রাজি নন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!