ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টিকিট বিক্রি নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ৩১ ডিসেম্বর ২০২৪
টিকিট বিক্রি নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত  
বিপিএলের টিকিট

বিপিএলের উদ্বোধনী দিনে দর্শকরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গেটে  ভাঙচুর চালায়। টিকিট কিনতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হয়ে এক পর্যায়ে তারা  বিক্ষোভ আরম্ভ করেন। ব্যানার ফেস্টুন ভাঙার পর প্রধান ফটকেও ভাঙচুর শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর লোহার গেট ভেঙে ফেলেন।

শুরুর আগের দিন টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। বিলম্বিত এমন সিদ্ধান্তে গ্যালারিতে বসে খেলা দেখতে চাওয়া মানুষদের মাঝে তৈরি হয়েছিল ক্ষোভ। অনেকেই ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি বলে অভিযোগ করেন।

পরিস্থিতি সামলাতে টিকিট বিক্রির জন্য নতুন আরেকটি বুথ স্থাপনের বিষয়ে জানিয়েছে বিসিবি। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বলা, বিপিএলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুই ম্যাচের টিকিট মিরপুর ১২ নম্বরের সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন স্থানে একটি অতিরিক্ত বুথ স্থাপিত হয়েছে। সকাল ৮টা থেকে বুথ খোলা থাকবে।

Advertisement

পাশাপাশি শের-ই-বাংলার ইনডোর স্টেডিয়াম সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকায় মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!