[ শিল্প ও সাহিত্য ]
ভালোবাসা
মূলঃ পাওলো কোয়েলহো (উপন্যাস- বাই দ্য রিভার পিয়েড্রা আই স্যাট ডাউন এন্ড ওয়েপ্ট)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“কিন্তু ভালোবাসা সবসময়ই চিরনবীন। একবার, দুবার, অথবা যতবারই জীবনে আমরা ভালোবাসি না কেন, প্রতিবারেই আমরা একটি সম্পূর্ণ-নতুন পরিস্থিতির মুখোমুখি হই।
ভালোবাসা আমাদেরকে নরক অথবা স্বর্গ, যেখানেই নিক্ষেপ করুক না কেন, এটা সত্যি যে সে আমাদেরকে নিশ্চিত কোনো গন্তব্যে নিয়ে যায়। এবং উপায়ন্তরহীনভাবে তাকে আমাদের মেনে নিতেই হয়। কারণ, সে আমাদের অস্তিত্বকে লালন করে।
আমরা যদি তাকে অস্বীকার করি, তাহলে আমরা ক্ষুধার্ত হয়ে মরে যাব। কারণ, হাত প্রসারিত করে জীবনের গাছের শাখা হতে ফল ছিঁড়ে আনার সাহস আমাদের নেই। যেখানে পাওয়া যাবে সেখান থেকেই আমাদেরকে ভালোবাসা আহরণ করতে হবে। এমনকি যদি এর অর্থ ঘন্টা, দিন বা সপ্তাহের হতাশা ও বেদনাও হয়ে থাকে।
.png)
যে মুহুর্তে আমরা ভালোবাসার খোঁজ শুরু করি, সেই মুহুর্তে ভালোবাসাও আমাদেরকে খুঁজতে শুরু করে। আমাদেরকে বাঁচানোর জন্যে।”
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!