[ শিল্প ও সাহিত্য ]
রূপান্তর
মূলঃ মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমী
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (শিল্পী - Amadeo Preziosi)
“তুমি যদি কখনোই সত্যের খোঁজ না করে থাকো
এসো আমাদের সাথে,
তুমি হবে একজন সত্যানুসন্ধানকারী।
তুমি যদি কখনোই গায়ক না হয়ে থাকো
এসো আমাদের সাথে,
তুমি তোমার কন্ঠস্বরকে খুঁজে পাবে।
তুমি যদি বিশাল সম্পদের মালিক হয়ে থাকো
এসো আমাদের সাথে,
তুমি পরিণত হবে ভালোবাসার ভিখারিতে।
.png)
তুমি যদি নিজেকে একজন প্রভু ভেবে থাকো
এসো আমাদের সাথে,
তুমি বদলে গিয়ে হবে একজন দাস।
তুমি যদি তোমার সত্তাকে হারিয়ে ফেলে থাকো
এসো আমাদের সাথে,
খুলে ফেলো তোমার রেশমি বসন
পরো আমাদের রুক্ষ পরিচ্ছদ
আমরা তোমাকে ফিরিয়ে আনব জীবনে।”
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!