ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, আবেদন ১৫ নভেম্বর থেকে

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, আবেদন ১৫ নভেম্বর থেকে
ছবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর থেকে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন।

Advertisement

পরদিন ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ। ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দেবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!