ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

ইবিতে নতুন দুই বিভাগ চালুর অনুমতি দিল ইউজিসি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৭ অক্টোবর ২০২৬
ইবিতে নতুন দুই বিভাগ চালুর অনুমতি দিল ইউজিসি
বিভাগ দুটি হলো- তুলনামূলক তাফসীর ও আস-সিরাহ আন নববিয়্যাহ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিভাগ দুটি হলো ‘তুলনামূলক তাফসীর’ ও ‘আস-সিরাহ আন-নববিয়্যাহ'।

রোববার (৪ অক্টোবর) ইউজিসির ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কমিশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা, বিধিবদ্ধ বিধান, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন এবং স্নাতকদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিভাগ দুটি খোলার অনুমতি দেওয়া হয়েছে।

ইউজিসির শর্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি বিভাগে স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

তবে আপাতত বিভাগ দুটির শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর পদ ছাড় করা হয়নি। শিক্ষাকার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়ের চাহিদা বিবেচনায় পরবর্তীতে পর্যায়ক্রমে পদ ছাড়ের ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ১৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটির কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছিল। তবে ইউজিসির অনুমোদনের প্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে নতুন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/ইবি/এসআই
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!