[ রাজধানী ]
গুলশানে তিন স্পা সেন্টার থেকে ১৬ নারী ও ৩ পুরুষ আটক
ছবি- সংগৃহীত
রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারে অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টা থেকে ওই টাওয়ারের স্পা সেন্টারে অভিযান শুরু করে পুলিশ।
গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযানে ১৯, ২০ ও ২১ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ নারী এবং তিন পুরুষকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
.png)
স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/ইএ/এসআই
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!