ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার দায় স্বীকার মূল অভিযুক্ত দিহানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ৮ জানুয়ারি ২০২১
স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার দায় স্বীকার মূল অভিযুক্ত দিহানের
অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান। 

এ ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত ফারদিনসহ ৪ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ফারদিন পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ধর্ষণ ও হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা করা হয়েছে। ফারদিন ইফতেখার দিহান নামের অভিযুক্ত ওই তরুণকে আসামি করে গতকাল রাতে মামলাটি করেছেন ওই ছাত্রীর বাবা। 

Advertisement

কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন্স) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যান ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!