ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাস করাতে ছাত্রীকে বাসায় যাওয়ার প্রস্তাব শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ২৭ ডিসেম্বর ২০২১
পাস করাতে ছাত্রীকে বাসায় যাওয়ার প্রস্তাব শিক্ষকের
ফাইল ছবি

বাসায় না গেলে এক মেডিকেল ছাত্রীকে একই শিক্ষাবর্ষে অনেক বছর রেখে দেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষক। এ বিষয়ে থানায় জিডিও করেছেন ওই ছাত্রী।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওই কলেজের এক ছাত্রী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন ওই ছাত্রী।

ওই ছাত্রী ফেসবুকে লিখেছেন- তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ওই শিক্ষক। তার বাসায় না এলে একই শিক্ষাবর্ষে অনেক বছর রেখে দেওয়ারও হুমকি দেন তিনি। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের অবশ্যই ভয় পাবে কিন্তু সেটা শ্রদ্ধার চোখে, কোনো অসাধু শিক্ষকের অনৈতিক প্রস্তাব না মানায় পরীক্ষায় বার বার ফেল হওয়ার ভয়ে নয়।

Advertisement

তিনি লেখেন, মেডিকেল কলেজে এত দিন আছি। এই প্রথম এ রকম অপ্রীতিকর প্রস্তাবের সম্মুখীন হলাম। যদিও এখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই একই শিক্ষকের দ্বারা বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। এখন আমি যাতে আর সামনে না আগাই সে জন্য বিভিন্ন দিক দিয়ে নতুন হুমকি দেওয়া হচ্ছে।

ওই শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, সর্বশেষ গত ২২ ডিসেম্বর কলেজ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়ায় বাধ্য হয়ে থানায় জিডি করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!