ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

করোনা রোগীকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২, ২৭ জানুয়ারি ২০২২
করোনা রোগীকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মাদারটেক রাস্তায় পড়ে থাকা মো. সিদ্দিক নামে এক করোনা রোগীকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন এক পুলিশ।

রাজধানীর সবুজবাগ থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে এক ব্যক্তি থানায় সংবাদ দেন একটি লোক অসুস্থ অবস্থায় মাদারটেক মাজার গলিতে পড়ে আছেন। এ সংবাদে সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তিনি তার নাম ও বাড়ি কালিগঞ্জ বলে জানান।
 
এসআই আনোয়ার আরো বলেন, মুগদায় ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষার পর কর্তৃপক্ষ জানান তিনি করোনায় আক্রান্ত। পরে তারা রোগীকে রেফার করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। লোকটির কোনো আত্মীয়-স্বজন না থাকায় পুনরায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। এখানকার চিকিৎসকরা তাকে করোনা ইউনিটে ভর্তি করে দেন। বর্তমানে সিদ্দিক চিকিৎসাধীন আছেন।

এসআই আরো বলেন, আমরা চেষ্টা করছি। তার পরিচয় পাওয়া যায় কিনা। কারণ তাকে দেখাশোনা করারও কেউ নেই। অন্তত পরিবারের লোকজন পাওয়া গেলে তার সেবাটা ভালো হতো।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!