ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শনিবার রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪, ২৯ জানুয়ারি ২০২২
শনিবার রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ফাইল ফটো

বাৎসরিক সংরক্ষণ কাজের জন্য শনিবার রাজধানীর বাংলাবাজার ও বংশাল এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এ তথ্য জানিয়েছে।

এতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এনওসিএস দফতরের আওতাধীন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।

Advertisement

আরো পড়ুন>>> নারায়ণগঞ্জে কারখানার আগুন যে কারণে দ্রুত ছড়িয়ে পড়ে

বিজ্ঞপিতে বলা হয়েছে, কুমারটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাংলাবাজার ও বংশাল এলাকায় জিন্দাবাহার ১ম, ২য় ও ৩য় লেন, আওলাদ হোসেন লেন, প্রসন্ন পোদ্দার লেন (আংশিক), বাসাবাড়ি লেন, সৈয়দ হাসান আলী লেন, বাবু বাজার, বাদামতলী, পিকে রায় লেন, মিটফোর্ড হাসপাতাল (এক্সপ্রেস), চত্ত রঞ্জন এভিনিউ, সিমসন রোড (আংশিক), পাটুয়াটুলি লেন, ওয়াইজ ঘাট, নবাব ইউসুফ আলী রোড, সৈয়দ হাসান আলী লেন, গোপীনাথ দত্ত লেন ও ইসলামপুর আংশিক, চম্পাতলী সোয়ারী ঘাট, আহসান উল্লাহ রোড, জুমরাই লেন, পিকে রায় লেন, সৈয়দ হাসান আলী লেন (আংশিক), আকমল খান রোড, কাজি জিয়াউদ্দিন রোড, পিকে রায় লেন, রায় বাহাদুর ইশ্বর চন্দ্র বোস স্ট্রিট ও বাদামতলী রোড এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরো পড়ুন>>> বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন পেসার জাহানারা

এছাড়াও রাজধানীর বাড্ডা আদর্শনগরী এলাকায় শনিবার জরুরি কাজের জন্য দুপুরে ও বিকেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে শুক্রবার সন্ধ্যার পর মাইকিং করা হয়েছে।

তবে সমস্যা যত দ্রুত সমাধান হবে, তত দ্রুতই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে বলেও জানিয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!