পুলিশ বলছে, বিশেষ উপায় হিসেবে প্রযুক্তির সহায়তায় নিহত নারীর নাম জানা গেছে। তার নাম আসমা বেগম, বাড়ি লালমনিরহাটের আদিতমারী গোবর্ধন এলাকায় । বয়স ৫০ বছর। তাকে হত্যা করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, শুক্রবার বেলা ১১টার পর হাতিরঝিলে মরদেহ সদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করে থানায় আনে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় মেলে। তার নাম আসাম বেগম।
.png)
তিনি আরো বলেন, তাকে কেউ হত্যা করে ফেলে দিয়েছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।