[ দেশজুড়ে ]
সেন্টমার্টিন থেকে ৮৩২ বোতল বিদেশি মদ-বিয়ার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে ৮৩২ বোতল বিদেশি মদ ও দুই হাজার ৫২ ক্যান বিয়ার জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে এসব উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. তারেক আহমেদের নেতৃত্বে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রঙের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ৮৩২ বোতল গ্রান্ড রয়েল বিদেশি মদ এবং দুই হাজার ৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।
আরো পড়ুন: পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তান হত্যার পরিকল্পনা করেন মা, অতঃপর...
.png)
জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!