ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনলাইনে ফাঁদে ফেলে তরুণীদের অনৈতিককাণ্ডে বাধ্য করত তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ১০ মার্চ ২০২২
অনলাইনে ফাঁদে ফেলে তরুণীদের অনৈতিককাণ্ডে বাধ্য করত তারা
ছবি: প্রতীকী

বিভিন্ন মডেল, সেলিব্রেটি ও অভিনেত্রীদের নাম ও ছবি ব্যবহারসহ অসহায় মেয়েদের অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করত একটি চক্র। এ সময় ঐ তরুণীদের বিভিন্ন প্রলোভন দেখানো হতো। এরই মধ্যে এমনই একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

বিডিমার্কেটিং টোয়েন্টিফোর ডটকম নামের একটি ওয়েবসাইট ব্যবহার করে এই প্রতারণার ফাঁদ পাতা হতো। অর্থের বিনিময়ে অসহায় তরুণীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানাতো চক্রটি।

গ্রেফতারকৃতরা হলো- সাবিনা আলম (৫০), বিউটি (৪২), মো. রুবেল (৩০) ও মো. মাসুম বিল্লাহ (২৮)।

Advertisement

গতকাল বুধবার (৯ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও তিনটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন।

আরো পড়ুন> কোটি টাকার অফিস, রিসোর্টে পার্টি দিয়ে অভিনব প্রতারণা

তিনি বলেন, চক্রটি পরিচিত মুখের মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানায়। চক্রের অন্যতম সদস্য মাসুম বিল্লাহ বিডিমার্কেটিং টোয়েন্টিফোর ডটকম নামের একটি ওয়েবসাইট ব্যবহার করে এবং এসএমএসের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বসাধারণকে এমন প্রস্তাব জানায়।

তিনি আরো বলেন, আর এ কাজে বাধ্য করা হতো ঢাকাসহ বিভিন্ন এলাকার অসহায় তরুণীদের। টার্গেট নির্ধারণ করার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন প্রলোভনে এ কাজে বাধ্য করা হয়। চক্রটি তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সামাজিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: প্রতারণা
লিংক সফলভাবে কপি হয়েছে!