বিয়ের নামে প্রতারণার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিয়ে নামে প্রতারণার অভিযোগে করা মামলায় সিঙ্গাইর পাইলট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক আশরাফ হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আশরাফ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে।
বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার প্রতিবেদন গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, আশরাফ হোসাইন ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নামের এক নারীকে এফিডেভিট মূলে বিয়ে করে। বিয়ের সময় শিক্ষক আশরাফ তাসলিমার পরিবারকে বলে বিয়ে কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে। ভুক্তভোগী তাসলিমার পরিবার বিষয়টি বিশ্বাস করে। পরে আশরাফ দীর্ঘদিনেও কাজী অফিসে বিয়ে নিবন্ধন করেনি।
.png)
অভিযোগে আরো বলা হয়, তাসলিমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে থাকে। পরে আশরাফ কাবিননামা না থাকার সুযোগ নিয়ে অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করে। এই ঘটনায় তাসলিমা বাদী হয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। পিবিআই ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার আসামি আশরাফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।