[ রাজধানী ]
রাজধানীতে বিপুল পরিমাণ ‘এলএসডি’ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর কদমতলী থেকে বিপুল পরিমাণ ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইডসহ (এলএসডি) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে তার নাম-পরিচয় জানায়নি র্যাব।
রোববার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
.png)
এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!