ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমিকের সঙ্গে শেষ কথা বলে প্রবাসফেরত নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ৩ আগস্ট ২০২২
প্রেমিকের সঙ্গে শেষ কথা বলে প্রবাসফেরত নারীর আত্মহত্যা
ছবি: প্রতীকী

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান বাগানবাড়ি এলাকার একটি বাসা থেকে প্রবাসফেরত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আফসানা আক্তার মিমি (২৭)। তিনি ভিডিও কলে প্রেমিকের সঙ্গে শেষ কথা বলেছিলেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন> রাজধানীতে কিস্তির টাকার চাপে নারীর আত্মহত্যা

Advertisement

তিনি আরো জানান, আফসানা আক্তার মিমির বাবা শরিফুল ইসলামের কাছ থেকে জানতে পারি সোহেল নামের এক যুবকের সঙ্গে তার প্রেম ছিল। ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান শরিফুল। তবুও ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিমির বাবা শরিফুল ইসলাম জানান, মিমি বেশ কয়েক বছর সৌদি আরবে ছিল। সেখানে থাকা অবস্থায় সোহেল নামের এক যুবকের সঙ্গে প্রেম হয়। গত তিন মাস আগে মিমি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে। একমাস আগে তাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এখনো উঠিয়ে দেওয়া হয়নি। সেদিন সন্ধ্যার দিকে সোহেল নামের ঐ ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়। ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে তার রুমে গিয়ে গলায় ফাঁস দেয় মিমি। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!