ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের নিলা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের নিলা নিহত
ফাইল ফটো

রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের আব্দুস সাত্তার ওরফে নিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পরীবাগ এলাকার ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় নিলাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তৃতীয় লিঙ্গের সাগর বলেন, পরীবাগের ফুটওভার ব্রিজের ওপরে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নিলা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিলা মগবাজার রেলগেট এলাকায় থাকতেন। তার বাড়ি জামালপুরের সদর থানা এলাকায়।

এ ঘটনায় শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে। একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!