ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনৈতিক কর্মকাণ্ড: গুলশানে তিন স্পা সেন্টার থেকে ১৯ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২, ১০ অক্টোবর ২০২২
অনৈতিক কর্মকাণ্ড: গুলশানে তিন স্পা সেন্টার থেকে ১৯ নারী আটক
লোটাস থাই স্পা- ফাইল ফটো

রাজধানীর অভিজাত গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গুলশান-১ এর লোটাস থাই স্পা, গুলশান-২ এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়।

স্পা সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলছে- এমন খবর পেয়েই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ।

Advertisement

গুলশান থানার এসআই মিরাজ আকন বলেন, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে সেখান থেকে ২৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!