ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ড, প্রেমিক যুগল আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২২, ৯ অক্টোবর ২০২২
রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ড, প্রেমিক যুগল আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। 

রোববার দুপুরে এ ঘটনায় সহযোগিতা করায় স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভ নামের একজনকেও আটক করা হয়। 

Advertisement

তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করে সবাইকে ছেড়ে দিয়েছে।

স্টেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন। স্থানীয়রা তাকে সন্দেহ করতেন। 

পরে পরিকল্পনা অনুযায়ী, রোববার অনৈতিক কর্মকাণ্ডের সময় অফিসরুমে প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেন তারা। এ সময় সহযোগিতাকারী সৌরভসহ প্রেমিক যুগলকে অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটি লোক জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করেন।

শার্শা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, স্টেশনে আটক প্রেমিক যুগলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ওসি মামুন খান বলেন, এ ঘটনা আমি জানি না। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!