[ দেশজুড়ে ]
সততা নাম দিয়ে হোটেলে পতিতাবৃত্তি, গ্রেফতার ২
গ্রেফতারকৃত হোটেল ম্যানেজার ও কর্মচারী, ছবি ডেইলি বাংলাদেশ
ফরিদপুরে নিউ সততা নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেলটির ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন হোটেলটির ম্যানেজার আজিজুল শেখ ও হোটেলটির কর্মচারী রনি শেখ।
ওসি রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা টাকার লোভে অবৈধভাবে টাকার বিনিময়ে আবাসিক হোটেলের রুম ভাড়া দিয়া পতিতাবৃত্তি করার সুযোগ করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের সততা আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!