ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ট্রাকের চাপায় সড়কে লাশ হলেন যুবক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৯ জানুয়ারি ২০২২
ফরিদপুরে ট্রাকের চাপায় সড়কে লাশ হলেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে ট্রাকের চাপায় হিরু মীর নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দিগনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. হিরু মীর। তিনি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক সদর উপজেলার দিগনগর এলাকায় হিরু মীর নামে এক অটোরিকশা চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিরু মীর নিহত হন। এ সময় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন: নিখোঁজের দুইদিন পর মিলল শিশুর লাশ, শরীরে শিয়ালের কামড়ের চিহ্ন

ওসি আরো বলেন, ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।

এর আগে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন এবং ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামের আব্দুর রসিদ মির্জার ছেলে ওয়াহিদুজ্জামান বাবু মির্জা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!