ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেরিন ইঞ্জিনিয়ার হত্যায় ৪ কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪২, ১ নভেম্বর ২০২২
মেরিন ইঞ্জিনিয়ার হত্যায় ৪ কিশোর গ্রেফতার
নিহত মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদার

রাজধানীর ধানমন্ডিতে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদার হত্যায় চার কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডে অংশ নেন পাঁচ কিশোর। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে, ২২ অক্টোবর রাত আড়াইটার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা থেকে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৫১ বছর।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!