[ রাজধানী ]
শাহজালালে এক কেজি সোনাসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত হোসাইন মাহমুদ- ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ এক যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৬৯ লাখ টাকা।
গ্রেফতারকৃত হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা।
শুক্রবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, হোসাইন মাহমুদকে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে গ্রেফতার করে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ৬টি সোনার বার ও ২৯৬ গ্রাম স্বর্ণালংকার তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্স-এস উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!