[ রাজধানী ]
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৪
ছবি প্রতীকী
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময়ে তাদের কাছে থাকা ১০ হাজার ২২৭টি ইয়াবা, ১২ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিল, ১০ লিটার দেশি মদ ও ২১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!