ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘ক্ষতবিক্ষত দেহ নিয়ে তখনো জীবিত ছিলেন ঐ নারী’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ২ ডিসেম্বর ২০২২
‘ক্ষতবিক্ষত দেহ নিয়ে তখনো জীবিত ছিলেন ঐ নারী’ 
ছবি: সংগৃহীত

রাজধানীর নীলক্ষেত এলাকায় প্রাইভেটকারের টানা-হেঁচড়ায় নিহত হয়েছেন রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী। তাকে ধাক্কা দিয়ে ফেলে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পথ টেনে-হিঁচড়ে নিয়ে যায় ঐ প্রাইভেটকার। তখনো ঐ নারী জীবত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এ রোমহর্ষক ঘটনা ঘটে।

প্রাইভেটকার চালক আজহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে জানা যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, গাড়িটা আমাদের পাশ দিয়ে ঐ নারীকে টানতে টানতে নিয়ে যায় যায়। এটা দেখে আমরা আশেপাশের রিকশাওয়ালা, বাইকার, সাধারণ শিক্ষার্থী সবাই মিলে প্রাইভেটকারকে তাড়া করে নীলক্ষেতে গিয়ে আটকাই। ঐ নারীর দেহের এক পাশ পুরো ছিঁড়ে গেছে। তবে হাত পা ঠিক ছিল, তিনি জীবিতও ছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাড়া করে চালককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে গুরুতর অবস্থায় ঐ নারী ও চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়।

এ ঘটনায় ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ বলেন, ঐ নারীকে গুরুতর অবস্থায় নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর প্রাইভেটকারের চালক এখনও চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!