ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বংশাল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৩, ৯ ডিসেম্বর ২০২২
বংশাল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর বংশাল এলাকার একটি গলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। 

শুক্রবার সকালে মহৎটুলি চান মসজিদের গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

বংশাল থানার এসআই মাইনুল হক খান বলেন, ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতর নাম ঠিকানা এখনও জানা যায়নি।

Advertisement

বংশাল থানার পরিদর্শক কামরুল হাসান কামাল বলেন, নিহত ব্যক্তির পরনে একটি কালো রঙয়ের ট্রাউজার ও গায়ে গেঞ্জি রয়েছে। মরদেহের পায়ের আঘাত দেখে মনে হচ্ছে রগ কাটা।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!