সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে কথিত হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপরারেশনস) কামরুল হাসান।
তিনি বলেন, গত ২২ ডিসেম্বর ৯ তরুণ-তরুণী কথিত হিজরতের নামে ঘর ছেড়েছিল। তাদের অনেকের পরিবার থানায় জিডি করেছিলেন। অনেকে র্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা চট্টগ্রাম থেকে ৯ জনকে উদ্ধার করি। তাদের সঙ্গে আমরা কথা বলে কাউন্সেলিং করেছি। পরে সবাই ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফেরত যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে।
.png)
এডিজি কামরুল বলেন, ২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ স্থবির হয়ে যায়। অভিযানের পাশাপাশি যারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয় তাদের ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করি। যেন তারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। এই ধারাকে বেগবান করতে সরকারের নির্দেশনা অনুযায়ী র্যাব এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি, যেন তারা কোনোভাবে পূর্বের ভ্রান্ত ধারণাকে পুনরুজ্জীবিত করতে না পারে।