ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

১.৬ ডিগ্রি কমেছে ঢাকার তাপমাত্রা, কমবে আরো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ৫ জানুয়ারি ২০২৩
১.৬ ডিগ্রি কমেছে ঢাকার তাপমাত্রা, কমবে আরো
ছবি: সংগৃহীত

রাজধানীর তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী দুইদিন এ তাপমাত্রা আরো কমবে। কুয়াশা পরিস্থিতিও বর্তমান অবস্থার মতো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

তিনি জানান, সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা ২৪ ঘণ্টা আগে ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহীর তাপমাত্রা প্রতিদিনই কমছে। এসব অঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে আগামী দুইদিনের মধ্যে কুয়াশার প্রবণতা কমে যাবে। সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!