[ রাজধানী ]
ইজতেমার আখেরি মোনাজাত: যেসব সড়ক রোববার বন্ধ
ফাইল ফটো
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামী রোববার অনুষ্ঠিত হবে। তাই মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার গণমাধ্যমে মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুইদিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া টঙ্গী ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ।
.png)
এর আগে, শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। শনিবার এ পর্বের দ্বিতীয় দিন চলছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।
এদিকে চারদিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!