ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মীমের কাছে ইয়াবা রাখে মাহমুদুল, উবারের আড়ালে সাপ্লাই দেয় সোহাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
মীমের কাছে ইয়াবা রাখে মাহমুদুল, উবারের আড়ালে সাপ্লাই দেয় সোহাগ
গ্রেফতারকৃত মাহমুদুল, সোহাগ ও মীম- ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় স্বামী-স্ত্রীসহ একটি ইয়াবা বেচাকেনা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান, তার ভাতিজা সোহাগ মিয়া ও সোহাগের স্ত্রী মীম আক্তার। শনিবার সকালে শেওড়াপাড়ার আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃত মাহমুদুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মূলত সেই ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ইয়াবার ব্যবসা করে। মাহমুদুল টেকনাফ থেকে ইয়াবা এনে মীমের কাছে রাখে। আর সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা নির্ধারিত স্থানে সাপ্লাই দেয়।

Advertisement

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়ায় আলী ভবন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০টি ওবং মীমের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৯ লাখ টাকা।

ওসি মোহসিন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!