[ দেশজুড়ে ]
হাতীবান্ধায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত লালমনিরহাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মানিক- ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মানিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে মিলনবাজার এলাকা থেকে ৭টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মানিক মৃত মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাতে ঐ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মানিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম।
.png)
হাতীবান্ধা থানার ওসি শাহ্ আলম বলেন, আটককৃত মনিরুল ইসলাম মানিককে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!