ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীরের ‘গোপন জায়গা’ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
শরীরের ‘গোপন জায়গা’ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এক হাজার ইয়াবাসহ হাতেনাতে লাল মাহমুদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল মাহমুদ (৫৫) কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি করে গ্রেফতারকৃত লাল মাহমুদের শরীরের ‘গোপন জায়গা’ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Advertisement

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!