বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলক্ষেত রেলগেট এলাকায় রেললাইনের পাশে প্রস্রাব করতে দাঁড়ালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ যুবক মারা যান। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা গেছে তার নাম ইফতিয়াক রাব্বি। তবে পরিচয়পত্রটি তার কিনা তাএখনো নিশ্চিত নয়। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।
.png)